টিকটক থেকে টাকা ইনকাম - কার্যকর ৮টি উপায়
টিকটক থেকে টাকা ইনকাম করার অনেক উপায় রয়েছে। এছাড়াও বর্তমানে সরাসরি টিকটক থেকেই মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা যাচ্ছে।
টিকটক অ্যাপটি তাদের প্লাটফর্ম থেকেই ইনকামের সুযোগ দিচ্ছে। যার ফলে এখন সকলেই tiktok এ ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবে।
শুধু ভিডিও বানানো ছাড়াও টিকটক থেকে আরো অনেক উপায়ে ইনকাম করা সম্ভব। সেই উপায়গুলোই আমরা আজকের আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো হয়তো আপনি পড়ে সঠিকভাবে টিকটক থেকে ইনকাম করতে পারবেন।
টিকটক থেকে টাকা ইনকাম করার উপায়
বর্তমানে নানা উপায়ে টিকটক থেকে ইনকাম করা যাচ্ছে। অনেকেই সহজ কিছু পদ্ধতিতে টিকটক থেকে প্রতিমাসে ১০ থেকে ২০ হাজার টাকা বা তার বেশি ইনকাম করছে।
অবশ্যই পড়ুনঃ প্রতি সপ্তায় চার হাজার টাকা আয় করার উপায়
তাহলে আপনিও সেই উপায় গুলো অনুসরণ করে ইনকাম করার চেষ্টা করতে পারেন। শুধুমাত্র ভিডিও বানানো ছাড়াও আরো বিভিন্ন ধরনের উপায় আছে, যেগুলো অবলম্বন করে টিকটক থেকে আনলিমিটেড ইনকাম করা সম্ভব।
অবশ্যই পড়ুনঃ ডিপোজিট ছাড়া প্রশ্নের উত্তর দিয়ে টাকা ইনকাম
বিশেষ করে আপনি টিকটকে প্রমোশন করেই আনলিমিটেড আয় করতে পারবেন। চলুন এবার টিকটক থেকে ইনকাম করার সেরা উপায় গুলো দেখে আসি।
১. টিকটক ক্রিয়েটর ফান্ড
TikTok Creator Fund হলো TikTok এর অফিসিয়াল ইনকাম প্রোগ্রাম। এখানে ভিডিওর ভিউ, এনগেজমেন্ট ইত্যাদির উপর ভিত্তি করে TikTok টাকা দেয়।
মূলত এটি টিকটক মনিটাইজেশন প্রোগ্রাম, এই প্রোগ্রামে জয়েন করে যেকোনো টিকটক ইউজার ইনকাম করতে পারবে।
এক্ষেত্রে আপনার শর্ট ভিডিওতে প্রচুর ভিউজ এবং এনগেজমেন্ট থাকতে হবে। পাশাপাশি আপনার মিলিয়ন ফলোয়ার হলে আপনি আরো খুব সহজেই এই উপায়ে আয় করতে পারবেন।
tiktok এর এই মনিটাইজেশন প্রোগ্রামটি বেশ কিছু দেশে চালু রয়েছে। তবে সকল দেশে এই মনিটাইজেশন প্রোগ্রামটি চালু নেই। শীঘ্রই তারা সকল দেশের জন্য এই প্রোগ্রামটি চালু করবে।
tiktok এ মনিটাইজেশন পেতে হলে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। সাধারণত ১০ হাজার ফলোয়ার থাকতে হবে, এর পাশাপাশি ভিডিওতে ১ লাখ ভিউস হতে হবে।
এভাবে মনিটাইজেশন শর্ত পূরণ করে টিকটর কিয়েটরফান্ড প্রোগ্রামে জয়েন হতে পারেন। আরো বিস্তারিত জানতে tiktok এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
২. লাইভ গিফট থেকে ইনকাম
TikTok লাইভে গেলে দর্শকরা আপনাকে ভার্চুয়াল গিফট পাঠাতে পারে। এই গিফটগুলো পরে ডায়মন্ডে কনভার্ট হয়ে টাকা হিসেবে উত্তোলন করা যায়।
এভাবে টিকটক লাইভ থেকেও প্রচুর ইনকাম করা যায়। টিকটক লাইভে গিয়ে আকর্ষণীয় কনটেন্ট বানিয়ে দশকদের কাছ থেকে গিফট নিতে পারেন।
দর্শকরা সাধারণত ভার্চুয়াল ডায়মন্ড গিফট করে থাকে, যা মূলত টিক টক এর একটি কয়েনের অংশ। এই ডায়মন্ড পরবর্তীতে কনভার্ট করে ডলারে পেমেন্ট নেওয়া যায়।
এই উপায় থেকে ইনকাম করতে হলে আপনাকে রেগুলার টিকটক লাইভে আসতে হবে। দর্শক ও ফলোয়ারদের সাথে কথা বলতে হবে।
পাশাপাশি এন্টারটেইনমেন্ট বা ইনফরমেশন দিলে খুব সহজেই এই উপায়ে আর্নিং করা যায়। এভাবে টিকটক থেকে টাকা ইনকাম করতে পারেন।
৩. অ্যাফিলিয়েট পণ্য বিক্রি করে
আপনার টিকটক একাউন্টে যদি প্রচুর ফলোয়ার বা ভিডিওতে প্রচুর ভিউজ থাকে, সেক্ষেত্রে আপনি এই উপায়ে টিকটক থেকে টাকা ইনকাম করতে পারেন।
এই এফিলিয়েট মার্কেটিং করে যে কোন মাধ্যমে ইনকাম করা যায়। বিশেষ করে আপনি টিকটকে ভিডিওতে এফিলিয়েট লিংক শেয়ার করে সেল বৃদ্ধি করতে পারেন।
এর ফলে আপনি কোম্পানির কাছ থেকে কমিশন নিয়ে আয় করতে পারবেন। যে সকল কোম্পানি অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু রেখেছে,
সেখানে রেজিস্ট্রেশন করে অ্যাফিলিয়েট লিংক কপি করে টিক টক ভিডিওতে শেয়ার করুন। প্রচুর ভিউজ ও ক্লিক পেলেই আপনি এফিলিয়েট পণ্য বিক্রি করে নির্দিষ্ট কমিশনে দৈনিক আয় করতে পারবেন।
৪. স্পন্সরশিপ (Brand Promotion)
টিকটক থেকে ইনকাম করার সবচেয়ে সহজ উপায় হল ব্যান্ড প্রোমোশন বা স্পন্চরশীপ। টিকটক ভিডিওতে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এর প্রমোশন করে দিয়ে প্রচুর টাকা আয় করতে পারবেন।
বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশী টিকটকার গুলো এই উপায়ে ইনকাম করে থাকে। এক্ষেত্রে আপনার tiktok একাউন্টে মিলিয়ন ফলোয়ার থাকতে হবে। তাহলে আপনি বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট প্রমোট করে এই উপায় থেকে আজীবন আয় করতে পারবেন।
৫. নিজের প্রোডাক্ট বিক্রি
টিকটক অ্যাপটিতে যেহেতু শর্ট ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়, সেক্ষেত্রে আপনি tiktok এ নিজের ব্যবসা খুলতে পারেন। tiktok ব্যবহার করে নিজের অনলাইন ব্যবসার প্রচার করতে পারেন।
এভাবে অনেকেই টিক টক এর মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করে থাকে এবং ব্যবসার প্রচার করে থাকে। এই উপায়ে আপনি নিজের ব্যবসা দাঁড় করিয়ে প্রচুর টাকা উপার্জন করতে পারেন।
এই উপায়টি আমার কাছে সেরা মনে হয়েছে, কারণ আমি নিজেই tiktok এ নিজের অনলাইন ব্যবসা করে ইনকাম করে থাকি।
টিকটকে একাউন্টে প্রচুর ফলোয়ার হলে আপনি বেশি মানুষের কাছে আপনার ব্যবসার প্রচার প্রচারণা চালাতে পারবেন। এভাবে টিকটক থেকে টাকা ইনকাম করা যায় খুব সহজে।
৬. TikTok অ্যাকাউন্ট বিক্রি - টিকটক থেকে টাকা ইনকাম
আপনি কি জানেন tiktok account বিক্রি করেও বর্তমান ইনকাম করা যায়। হ্যাঁ বন্ধুরা আপনার টিকটক একাউন্টে প্রচুর ফলোয়ার এবং লাইক থাকলে আপনি সেই একাউন্টটি ভালো দামে বিক্রি করতে পারবেন।
সাধারণত নরমাল ফলোয়ার tiktok একাউন্ট 10 থেকে 20 হাজার টাকায় বিক্রি করা যায়। আর আপনার টিকটক একাউন্টে যদি মিলিয়ন ফলোয়ার থাকে, সে ক্ষেত্রে আপনি সেই একাউন্টটি লক্ষ টাকার বেশি দামে বিক্রি করতে পারবেন।
এই উপায়টি অনুসরণ করে খুব সহজেই টিকটক থেকে ইনকাম করা যায়। টিকটক একাউন্ট প্রতিনিয়ত তৈরি করে সেগুলোতে আপনি আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট আপলোড করে ফলোয়ার সংখ্যা বাড়াতে পারেন। অধিক ফলোয়ার হয়ে গেলে সেগুলো বিক্রি করে ভালো পরিমান অনলাইন আর্নিং করতে পারেন।
৭. ভিডিও এডিটিং সার্ভিস
আপনি যদি ভিডিও এডিটিং জানেন, তাহলে অন্য TikTok ক্রিয়েটরদের ভিডিও এডিট করে টাকা ইনকাম করতে পারেন।
এই মাধ্যমে ইনকাম করা খুবই সহজ, এর জন্য আপনাকে ভিডিও এডিটিং জানতে হবে। আপনি অন্য টিকটক ক্রিয়েটরদের ভিডিও এডিট করে দিতে পারেন।
এভাবে কিন্তু স্থায়ীভাবে ইনকাম করা যায়। জনপ্রিয় কোন কোম্পানির টিকটক ভিডিও এডিট করে দিতে পারলে প্রতিমাসে প্রচুর টাকার স্যালারি পাওয়া যায়। এভাবে অনেকেই বর্তমানে ভিডিও এডিটিং সার্ভিস দিয়ে টিকটকে আয় করছে।
৮. TikTok ম্যানেজার হিসেবে কাজ
টিকটক থেকে টাকা ইনকাম করার আরেকটি সহজে উপায় হল টিকটক ম্যানেজার হিসেবে কাজ করা।অনেক কোম্পানি বা ক্রিয়েটর TikTok পেজ ম্যানেজ করার জন্য লোক খোঁজে।
আপনি তাদের টিকটক একাউন্টে ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। এক্ষেত্রে মাসিক ভালো পরিমাণ স্যালারি পাবেন।
এখানে আপনার ঠিক কাজ হবে ভিডিও আপলোড করা , কনটেন্ট আইডিয়া দেওয়া , পোস্ট করা , টিকটক একাউন্ট ম্যানেজ করা এবং টিকটক একাউন্টের ফলোগ্রো করা ইত্যাদি। এই কাজগুলো করতে পারলেই আপনি টিকটক ম্যানেজার হিসেবে কাজ করে আয় করতে পারবেন।
উপসংহার
টিকটক থেকে টাকা ইনকাম করার অনেক ধরনের উপায় আমরা আর্টিকেলে আলোচনা করেছি। উপরোক্ত উপায় গুলো অনুসরণ করে খুব সহজেই টিকটক থেকে আনলিমিটেড টাকা আয় করতে পারবেন।
অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার জন্য টিকটক একটি সেরা অ্যাপ।শুধুমাত্র আপনার সঠিক পদ্ধতি ও মাধ্যমগুলো জানতে হবে।
আমি কয়েকটি সেরা উপায় দেখিয়ে দিলাম, সেগুলো যদি আপনি ধৈর্য সহকারে এবং পরিশ্রম করে করেন তাহলে অবশ্যই সফল হবেন এবং অনলাইন ইনকাম করতে পারবেন।
