১০টি সেরা ইনভেস্ট ছাড়া ইনকাম সাইট
বর্তমান সময়ে অনলাইনে আয়ের অনেক সুযোগ তৈরি হয়েছে। কিন্তু অনেকেই শুরুতেই একটি বড় ভুল করে বসেন ,বিভিন্ন সাইটে টাকা ইনভেস্ট করে দেন।
পরে দেখা যায় সেগুলো স্ক্যাম। তাই নতুনদের জন্য সবচেয়ে নিরাপদ উপায় হলো ইনভেস্ট ছাড়া ইনকাম সাইট থেকে আয় করা।
এই ধরনের ওয়েবসাইটে কাজ করতে আপনার কোনো টাকা খরচ করতে হয় না। শুধু সময় ও ইন্টারনেট থাকলেই আপনি কাজ শুরু করতে পারবেন।
আজকের এই আর্টিকেলে জানবো ১০টি সেরা ইনভেস্ট ছাড়া ইনকাম সাইট, যেগুলো থেকে আপনি নিরাপদে আয় করতে পারবেন।
.
ইনভেস্ট ছাড়া ইনকাম সাইট
ইনভেস্টমেন্ট ছাড়া ইনকাম করার অনেক সাইট আছে, যেখানে বিনামূল্যে একাউন্ট খুলে নিজের দক্ষতা অনুযায়ী কাজ করে ইনকাম করা যায়।
আবার অনেক সাইট আছে যেখানে নির্দিষ্ট কোন দক্ষতার প্রয়োজন নেই, শুধুমাত্র মোবাইল ফোন থাকলেই সেগুলোতে কাজ করে ইনকাম করা যায়।
অবশ্যই পড়বেনঃ
আমরা প্রতিটি বিশ্বস্ত ওয়েবসাইট গুলো সম্পর্কে আলোচনা করব, যেখানে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে না। অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট ছাড়া ইনকাম করতে পারবেন। নিম্নে ইনভেস্ট ছাড়া ইনকাম সাইট গুলোর তালিকা দেওয়া হলোঃ
১. Ysense
Ysense একটি জনপ্রিয় GPT (Get Paid To) সাইট। এখানে আপনি সার্ভে, অফার, টাস্ক এবং গেম খেলে আয় করতে পারবেন।
আর এই সাইটে ইনভেস্ট করতে হয় না, সরাসরি তাদের অ্যাপটি ডাউনলোড করে ফ্রিতে একাউন্ট খুলে কাজ করে আয় করতে পারবেন।
তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। সেখান থেকেও আপনি অ্যাকাউন্ট খুলে ইনকাম শুরু করতে পারবেন। এখানে সম্পূর্ণ বিনামূল্যে একাউন্ট খুলে কাজ শুরু করা যায়।
আর এটি একটি বিশ্বস্ত ওয়েবসাইট, আপনি এখান থেকে ১০০% পেমেন্ট পাবেন। তাই আমরা এই সাইটটি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই সাইটে কাজ করে ইনকাম করার জন্য প্রথমে সাইটে প্রবেশ করে জিমেইল দিয়ে একাউন্ট খুলুন।
এরপর সঠিকভাবে আপনার প্রোফাইল কমপ্লিট করবেন। এতে করে একটু বেশি ইনকাম করা যায়। আর এই সাইট থেকে যদি আপনি ইনকাম করতে পারেন,
তাহলে সেগুলো পেপাল ও গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এই সাইটে ইনকামের অনেক উপায় রয়েছে যেমনঃ
- সার্ভে পূরণ
- অফার সম্পন্ন
- রেফার ইনকাম
২. Clickworker - ইনভেস্ট ছাড়া ইনকাম সাইট
Clickworker একটি বিশ্বস্ত মাইক্রো জব প্ল্যাটফর্ম, যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট খুলে ছোট ছোট কাজ করে ডলার ইনকাম করতে পারবেন।
নতুনদের জন্য এটি খুবই উপযোগী একটি ইনভেস্ট ছাড়া ইনকাম সাইট, কারণ এখানে কাজ শুরু করতে কোনো ধরনের টাকা খরচ করতে হয় না।
এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের সহজ কাজ পাবেন, যেমনঃ
- সার্ভে পূরণ করা
- ডাটা এন্ট্রি
- টেক্সট লেখা বা এডিট করা
- ক্যাটাগরাইজেশন ও রিসার্চ টাস্ক
Clickworker এ নিয়মিত কাজ করলে ধীরে ধীরে আপনার প্রোফাইল শক্তিশালী হয় এবং বেশি পেমেন্টের কাজ পাওয়ার সুযোগ তৈরি হয়।
অনেকেই এই সাইটে নিয়মিত সময় দিয়ে মাসে ভালো পরিমাণ আয় করছেন। আপনার দক্ষতা ও সময় দেওয়ার উপর নির্ভর করে এখান থেকে মাসে আনুমানিক ১৫,০০০–২০,০০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।
পেমেন্টের দিক থেকেও Clickworker বেশ নির্ভরযোগ্য। আপনি আপনার উপার্জিত অর্থ PayPal বা Payoneer এর মাধ্যমে তুলতে পারবেন। এরপর সেগুলো খুব সহজেই বিকাশ, নগদ, রকেট বা ফোনপে-তে রূপান্তর করা যায়।
৩. YouTube
YouTube বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনভেস্ট ছাড়া ইনকাম প্ল্যাটফর্ম। এখানে আপনি নিজের ইচ্ছামতো ভিডিও তৈরি করে আপলোডের মাধ্যমে আয় করতে পারেন, এবং শুরু করার জন্য কোনো ধরনের অর্থ ব্যয় করতে হয় না।
আপনি যেকোনো বৈধ ও দর্শকপ্রিয় ক্যাটাগরির ভিডিও তৈরি করতে পারেন, যেমন টেক, শিক্ষা, ভ্লগ, রিভিউ, টিউটোরিয়াল, গেমিং, কুকিং ইত্যাদি।
বর্তমানে ভিডিও এডিটিংয়ের জন্য অনেক ফ্রি অ্যাপ ও সফটওয়্যার রয়েছে, যেগুলো ব্যবহার করে খুব সহজেই মানসম্মত ভিডিও তৈরি করা যায়।
YouTube থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আয় করতে হলে আপনাকে YouTube Partner Program (YPP) এ যোগ দিতে হবে।
সাধারণত এর জন্য গত ১২ মাসে ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম (অথবা ৯০ দিনে ১০ মিলিয়ন Shorts ভিউ) প্রয়োজন হয়। শর্ত পূরণ হলে আপনি Google AdSense এর মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে আয় শুরু করতে পারবেন।এছাড়াও YouTube থেকে আয়ের আরও কয়েকটি কার্যকর উপায় রয়েছে:
- চ্যানেল মেম্বারশিপ
- স্পন্সরশিপ
- অ্যাফিলিয়েট মার্কেটিং
- ব্র্যান্ড প্রোমোশন
আপনার উপার্জিত অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে গ্রহণ করতে পারবেন।
শুরুর দিকে আয় কম হতে পারে, তবে নিয়মিত মানসম্মত কনটেন্ট আপলোড এবং অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আপনার আয়ও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সঠিক পরিকল্পনা ও ধারাবাহিকতা থাকলে YouTube থেকে মাসে ভালো পরিমাণ আয় করা সম্ভব।
৪. TimeBucks
এটি একটি ইনভেস্ট ছাড়া ইনকাম সাইট। এখানে যেকোনো ব্যক্তি ফ্রিতে একাউন্ট খুলে ইনকাম করতে পারবে। ইনভেস্ট করার প্রয়োজন হবে না, সরাসরি আপনি তাদের দেওয়া নির্দিষ্ট টাস্ক গুলো সম্পন্ন করে ইনকাম করতে পারবেন।
আর এই কাজগুলো স্মার্ট ফোন দিয়েই করা যায়। তবে কিছু কাজ কম্পিউটার দিয়ে করতে হয়। সেগুলো আপনি কম্পিউটার দিয়ে করে দৈনিক 200 থেকে 300 টাকা আয় করতে পারেন। এই সাইটে আরো বিভিন্ন উপায়ে ইনকামের সুযোগ রয়েছে যেমনঃ
- ভিডিও দেখা
- সোশ্যাল টাস্ক
- সার্ভে
আর এই সাইট থেকে আপনি ডলার উত্তোলন করার জন্য Payeer, Bitcoin, Skrill ইত্যাদি পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে পারেন।
৫. Blogger
Blogger গুগলের একটি জনপ্রিয় ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি কোনো খরচ ছাড়াই একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারেন। যারা লেখালেখি পছন্দ করেন বা কনটেন্ট রাইটিংয়ে দক্ষ, তাদের জন্য এটি ইনভেস্ট ছাড়া ইনকাম করার দারুণ সুযোগ।
Blogger এ কাজ শুরু করতে হলে প্রথমে একটি ফ্রি ব্লগ খুলে নিয়মিত মানসম্মত আর্টিকেল প্রকাশ করতে হবে। SEO অনুযায়ী আর্টিকেল লিখলে ধীরে ধীরে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসা শুরু করবে। পর্যাপ্ত কনটেন্ট প্রকাশের পর একটি কাস্টম ডোমেইন যুক্ত করলে সাইটের বিশ্বাসযোগ্যতা ও র্যাংকিং আরও বাড়ে।
যখন আপনার ব্লগে ভালো পরিমাণ ট্রাফিক আসবে, তখন আপনি Google AdSense অনুমোদন নিয়ে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারবেন। এছাড়াও ব্লগ থেকে আয়ের আরও কিছু কার্যকর উপায় রয়েছে, যেমন:
- অ্যাফিলিয়েট মার্কেটিং
- স্পনসরশিপ পোস্ট
- রিভিউ লেখা
- ডিজিটাল প্রোডাক্ট প্রোমোশন
Blogger থেকে উপার্জিত অর্থ AdSense-এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নেওয়া যায়, যা পরবর্তীতে বিকাশ, নগদ বা অন্যান্য মাধ্যমে ব্যবহার করা সম্ভব। নিয়মিত মানসম্মত লেখা এবং ধৈর্য ধরে কাজ করলে Blogger থেকেও দীর্ঘমেয়াদে ভালো আয় করা যায়।
৬. Fiverr - ইনভেস্ট ছাড়া ইনকাম সাইট
Fiverr একটি বিশ্বব্যাপী জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, যেখানে কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই কাজ শুরু করা যায়। আপনার যদি নির্দিষ্ট কোনো কাজে দক্ষতা থাকে, তাহলে Fiverr এ ফ্রি অ্যাকাউন্ট খুলে সেই দক্ষতার ভিত্তিতে আয় করতে পারবেন।
Fiverr এ কাজ করার জন্য প্রথমে একটি প্রোফাইল তৈরি করতে হয় এবং এরপর আপনার দক্ষতা অনুযায়ী একটি বা একাধিক Gig তৈরি করবেন। গিগে কাজের বিস্তারিত বিবরণ, রেট, ডেলিভারি সময়, এবং পূর্বের কাজের নমুনা (পোর্টফোলিও) উল্লেখ করলে বায়ারদের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়ে।
যখন কোনো বায়ার আপনার গিগ পছন্দ করে অর্ডার দেয়, তখন আপনি কাজ সম্পন্ন করে অর্থ উপার্জন করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়, যেমনঃ
- ডাটা এন্ট্রি
- গ্রাফিক ডিজাইন
- ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
- ভিডিও এডিটিং
- কনটেন্ট রাইটিং
- ইমেইল মার্কেটিং
শুরুর দিকে আয় কম হতে পারে, তবে ভালো রিভিউ এবং দক্ষতা বাড়ার সাথে সাথে অর্ডারের সংখ্যা ও রেট দুটিই বাড়তে থাকে। নিয়মিত কাজ করলে Fiverr থেকে মাসে ভালো পরিমাণ আয় করা সম্ভব।
আর ফাইবার থেকে আপনি উপার্জিত অর্থ পেপালসহ ব্যাংক ট্রান্সফার পদ্ধতিতে নিতে পারবেন। মূলত আপনি পেমেন্ট পেপাল ও ব্যাংক ট্রান্সফার পদ্ধতিতে গ্রহণ করতে পারবেন।
৭. Upwork
Upwork বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যেখানে কোনো প্রকার ডিপোজিট ছাড়াই কাজ শুরু করা যায়। অনলাইনে যারা পেশাদারভাবে ফ্রিল্যান্সিং করেন, তাদের অনেকেই Upwork এর মাধ্যমে নিয়মিত আয় করে থাকেন।এই প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়, যেমন:
- ডাটা এন্ট্রি
- কনটেন্ট রাইটিং
- গ্রাফিক্স ডিজাইন
- ভিডিও এডিটিং
- ইমেইল মার্কেটিং
- ওয়েব ডেভেলপমেন্ট
Upwork এ কাজ শুরু করতে হলে প্রথমে একটি শক্তিশালী প্রোফাইল তৈরি করতে হয়। প্রোফাইলে আপনার দক্ষতা, অভিজ্ঞতা, কাজের রেট এবং পোর্টফোলিও সঠিকভাবে উপস্থাপন করলে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
এরপর আপনাকে প্রাসঙ্গিক কাজগুলোতে প্রপোজাল পাঠিয়ে আবেদন করতে হবে। এখানে কাজ পেতে হলে ধৈর্য, দক্ষতা এবং পেশাদার যোগাযোগ দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ।
Upwork এ নিয়মিত কাজ করলে দীর্ঘমেয়াদে ভালো আয় করা সম্ভব, পাশাপাশি একটি শক্তিশালী ফ্রিল্যান্সিং ক্যারিয়ারও গড়ে তোলা যায়।
৮. Shutterstock - ইনভেস্ট ছাড়া ইনকাম সাইট
Shutterstock একটি জনপ্রিয় স্টক ফটো প্ল্যাটফর্ম, যেখানে আপনি নিজের তোলা অরিজিনাল ও ইউনিক ছবি আপলোড করে আয় করতে পারেন। এখানে কাজ শুরু করতে কোনো টাকা ইনভেস্ট করতে হয় না, তাই এটি ইনভেস্ট ছাড়া ইনকাম করার একটি ভালো মাধ্যম।
শুরু করতে হলে Shutterstock এ Contributor হিসেবে সাইন আপ করতে হবে। এরপর তাদের গাইডলাইন মেনে মোবাইল বা ক্যামেরায় তোলা মানসম্মত ছবি আপলোড করতে হবে।
ছবিগুলো স্পষ্ট, কপিরাইটমুক্ত এবং ব্যবহারযোগ্য হতে হবে,যেমন প্রকৃতি, শহর, মানুষ (প্রয়োজনে মডেল রিলিজ), অবজেক্ট, ফুড, ট্রাভেল ইত্যাদি বিষয়ের ছবি।
আপনি যত বেশি মানসম্মত ছবি আপলোড করবেন, বিক্রির সম্ভাবনাও তত বাড়বে। আয় নির্ভর করে আপনার ছবির ডিমান্ড, কোয়ালিটি এবং ডাউনলোড সংখ্যার উপর।
সাধারণত নির্দিষ্ট পরিমাণ আয় (যেমন $35–$50, অ্যাকাউন্ট ও পেমেন্ট সেটিং অনুযায়ী ভিন্ন হতে পারে) পূরণ হলে পেমেন্ট তোলা যায়। Shutterstock থেকে উপার্জিত অর্থ PayPal, Payoneer বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উত্তোলন করা সম্ভব।
ধৈর্য ধরে নিয়মিত ভালো ছবি আপলোড করলে এই প্ল্যাটফর্ম থেকেও ধারাবাহিক আয় গড়ে তোলা যায়।
৯. Neobux - ইনভেস্ট ছাড়া ইনকাম সাইট
NeoBux একটি পুরোনো ও পরিচিত PTC (Paid To Click) প্ল্যাটফর্ম, যেখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করে ছোট কাজের মাধ্যমে আয় করা যায়। যারা একদম সহজ কাজ দিয়ে অনলাইন ইনকাম শুরু করতে চান, তাদের জন্য এটি একটি ইনভেস্ট ছাড়া অপশন।
এই সাইটে আয়ের প্রধান উপায়গুলো হলো:
- বিজ্ঞাপনে ক্লিক করা (PTC Ads)
- সার্ভে পূরণ
- ছোট টাস্ক সম্পন্ন করা
তবে মনে রাখতে হবে, PTC সাইট থেকে আয় সাধারণত কম হয় এবং কাজের পরিমাণ ও রেট সময়ভেদে পরিবর্তিত হয়ে থাকে। তাই এটিকে মূল আয়ের উৎসের বদলে অতিরিক্ত আয়ের একটি মাধ্যম হিসেবে ধরা ভালো।
NeoBux থেকে উপার্জিত অর্থ বিভিন্ন অনলাইন পেমেন্ট মেথডে তোলা যায় (যেমন Airtm, PayPal ইত্যাদি)। এরপর সেগুলো স্থানীয় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকায় রূপান্তর করতে পারবেন।
ধৈর্য ধরে নিয়মিত কাজ করলে NeoBux থেকে ছোট কিন্তু স্থির পরিমাণ আয় করা যায়, বিশেষ করে নতুনদের জন্য এটি অনলাইন কাজ শেখার একটি সহজ প্ল্যাটফর্ম।
১০. InboxDollars
InboxDollars এ ভিডিও দেখা, সার্ভে এবং গেম খেলে আয় করা যায়। আর এটি একটি ইনভেস্ট ছাড়া অনলাইন ইনকাম সাইট।
এই সাইটে আয় করতে হলে টাকা ডিপোজিট বা ইনভাইট করতে হবে না।সরাসরি ফ্রি অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে পারবেন। আর এই সাইটের অফিশিয়াল অ্যাপস রয়েছে, যা মূলত গুগল প্লে স্টোর থেকেই সরাসরি ডাউনলোড করা যায়। এই সাইট থেকে আয়ের কয়েকটি উপায়ঃ
- সার্ভে
- ভিডিও
- গেম
কেন ইনভেস্ট ছাড়া ইনকাম সাইট বেছে নেবেন?
- স্ক্যামের ঝুঁকি কম
- কোনো টাকা হারানোর ভয় নেই
- নতুনদের জন্য নিরাপদ
- যেকোনো সময় কাজ শুরু করা যায়
উপসংহার
অনলাইনে আয় করতে হলে প্রথমে নিরাপদ পথ বেছে নেওয়া জরুরি। ইনভেস্ট ছাড়া ইনকাম সাইটগুলো নতুনদের জন্য সবচেয়ে ভালো অপশন। উপরে উল্লেখিত ১০ টি সাইটে কোনো প্রকার টাকা বিনিয়োগ না করেই আপনি কাজ শুরু করতে পারবেন।
নিয়মিত সময় দিলে এই সাইটগুলো থেকে মাসে ভালো পরিমাণ ডলার আয় করা সম্ভব। তাই আজই একটি সাইট বেছে নিয়ে কাজ শুরু করুন এবং অনলাইনে নিরাপদ আয়ের যাত্রা শুরু করুন।
আর আপনাদের যদি আরো কোন নতুন সাইট সম্পর্কে জানার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা দ্রুতই সেই নতুন সাইটগুলোর সম্পর্কে আলোচনা করব।
