সাহিত্য জাতির দর্পণস্বরূপ ভাবসম্প্রসারণ 2026
প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই সাহিত্য জাতির দর্পণস্বরূপ ভাবসম্প্রসারণ সম্পর্কে জানতেই আজকের পোস্টটিতে এসেছেন। তবে চিন্তার কোন কারণ নেই আজকের পোস্টটিতে আমরা আপনাদের জন্য সাহিত্য জাতির দর্পণস্বরূপ ভাবসম্প্রসারণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব।
আপনি যদি সাহিত্য জাতির দর্পণস্বরূপ ভাবসম্প্রসারণ সম্পর্কে বিস্তারিত পড়তে চান তাহলে অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন।
সাহিত্য জাতির দর্পণস্বরূপ
ভাব-সম্প্রসারণঃ সাহিত্যের সঙ্গে মানবজাতির জীবন ও সমাজের যোগাযোগ খুবই ঘনিষ্ঠ। কারণ, একটি জাতির আশা-আকাঙ্ক্ষা ও চিন্তা- চেতনা প্রতিফলিত হয় তার সাহিত্যে।
যেকোনো জাতির উন্নতির মাপকাঠি সে জাতির সাহিত্য। সেজন্যে সাহিত্য বোনের মাধ্যমে জাতির অন্তর-মনের পরিচয় পাঠকের চোখে ধরা পড়ে। সাহিত্যের পরিধি বিশাল' ও র্যাপক।
সাহিত্যে বিধৃত হয় যুগ-পরিবেশ। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনের পরিবর্তনকে সাহিত্য ফুটিয়ে তোলে।
যে জাতি যত উন্নত সে জাতির সাহিত্য তত সমৃদ্ধ। সাহিত্যের মাধ্যমেই একটি জাতির অবস্থান সম্পর্কে ধারণা লাভ করা যায়। কেননা প্রত্যেক জাতির কবি- সাহিত্যিকগণই তাদের লেখনীর নিপুণ আঁচড়ে সে জাতির নিজস্ব জীবনধারা ও বৈশিষ্ট্য ফুটিয়ে তোলেন। যেমন: লিও তলস্তয়ের 'ওয়ার এন্ড পিস'-এ যুদ্ধ নয় শান্তিই বড় হয়ে ওঠে; ভল্টেয়ার রুশোর সাহিত্য স্বেচ্ছাচারী ফরাসি রাজশক্তির বিরুদ্ধে গণমনকে চেতনাদীপ্ত ও অনুপ্রাণিত করেছে।
মাক্সিম গোর্কির সাহিত্য জারের শাসনের মৃত্যুঘণ্টা বাজিয়েছিল; বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ শাসন-শোষণ থেকে দেশকে মুক্ত করার জন্যে বলে উঠেছিলেন- 'শিকল পরা ছল/মোদের এই শিকল পরা ছল', কিংবা Mrs. Harriet Beecher Stowe-এর 'Tom's Cabin' থেকে আমরা তৎকালীন আমেরিকার কৃষ্ণকায় ক্রীতদাসদের ওপর অমানবিক নির্যাতনের কথা জানতে পারি। এমনিভাবে সাহিত্যে জাতির সমসাময়িক গৌরব ও উন্নতি-অবনতির কাহিনি বিধৃত হয়।
জাতির অতীত ইতিহাস ও ঐতিহ্য সাহিত্যের বিষয়বস্তু হিসেবে গৃহীত হয়। জাতি হিসেবে কোনো দেশের মানুষ বর্তমান বিশ্বে কতটা অগ্রসর তা সেদেশের সাহিত্য পাঠে সহজেই জানা যায়। তাই কোনো জাতিকে জানতে হলেসেই জাতির সাহিত্যের সঙ্গে পরিচিত হতে হবে।
জাতীয় জীবনে মানুষের উত্থান-পতন, প্রেম ভালবাসা, সুখ-দুঃখের কাহিনি স্বীয় বৈশিষ্ট্য নিয়ে সাহিত্যে ধরা পড়ে। তাই, সাহিত্য কেবল কবির কবিতা ও লেখকের রচনা নয়, তা একটি জাতির সংস্কৃতির ধারক ও বাহক।
