ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম বিকাশ পেমেন্ট - সেরা ১০ টি টিপস

বর্তমান সময়ে অনলাইনে আয় করার অনেক পদ্ধতি রয়েছে। এর মধ্যে ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম করা একটি জনপ্রিয় উপায়। 
ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম বিকাশ পেমেন্ট
অনেক মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি বিভিন্ন ধরনের কুইজের সঠিক উত্তর দিয়ে পয়েন্ট অর্জন করতে পারেন। পরে সেই পয়েন্ট নগদ টাকায় রূপান্তর করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

যারা মোবাইল দিয়ে সহজে কিছু অতিরিক্ত টাকা আয় করতে চান, তাদের জন্য কুইজ খেলে আয় করা একটি দারুণ সুযোগ। 

এই আর্টিকেলে আমরা জানবো কীভাবে ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম করা যায় এবং বিকাশে পেমেন্ট নেওয়া যায়।ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম বিকাশ পেমেন্ট এর কয়েকটি উপায় শেয়ার করব। 
.

কুইজ খেলে বিকাশে টাকা পাওয়ার সুবিধা

কুইজ খেলে আয় করার বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন:
  • এখানে কাজ শুরু করার জন্য কোন ধরনের টাকা ইনভেস্ট করতে হয় না। সম্পূর্ণ বিনামূল্যে কাজ করে ইনকাম করা যায়। ফ্রি সাইটে কুইজ খেলে আয় করতে পারবেন।
  • শুধু প্রশ্নের সঠিক উত্তর দিলেই পয়েন্ট পাওয়া যায়।
  • কম্পিউটার ছাড়াই শুধু মোবাইল ব্যবহার করে কুইজ খেলতে পারবেন।
  • অনেক অ্যাপ সরাসরি বিকাশে টাকা পাঠিয়ে দেয়, তাই টাকা পাওয়া সহজ হয়।

ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম বিকাশ পেমেন্ট সাইট

বাংলাদেশে বেশ কিছু জনপ্রিয় অ্যাপ রয়েছে যেখানে আপনি প্রতিদিন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টাকা জিততে পারেন। নিচে সেরা কয়েকটি অ্যাপের তালিকা দেওয়া হলো:

১. Quizys - Learn, Quiz & Earn

Quizys একটি জনপ্রিয় কুইজ অ্যাপ। এখানে বিভিন্ন বিষয়ের উপর কুইজ খেলে পয়েন্ট সংগ্রহ করা যায়। নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট হয়ে গেলেই তা বিকাশ ও নগদ এর মাধ্যমে উত্তোলন করা যায়। পয়েন্টগুলো টাকায় এক্সচেঞ্জ করতে হয়। মূলত আপনি এখান থেকে ডলার পেমেন্ট পাবেন। 

সুবিধাঃ 
  • প্রতিদিন নতুন কুইজ
  • দ্রুত পয়েন্ট অর্জন
  • সহজ ইন্টারফেস
পর্যাপ্ত পয়েন্ট হলে বিকাশ বা অন্যান্য মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়। তবে এই প্লাটফর্মে কুইজ খেলে খুব বেশি আয় করা যায় না। যদি রেগুলার কুইজ খেলেন তাহলে হয়তো কিছু টাকা আয় করতে পারবেন। যাদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে তারা এখানে কুইজ খেলে আয় করতে পারেন। 

২. প্রিয় কুইজ (Prio Quiz)

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কুইজ প্ল্যাটফর্ম হলো প্রিয় কুইজ। এখানে নিয়মিত মেগা কুইজ প্রতিযোগিতা হয় যেখানে বিজয়ীদের জন্য আকর্ষণীয় নগদ পুরস্কার থাকে। 

আপনি চাইলে ক্যাশ পুরস্কার নিতে পারেন অথবা গিফট কার্ড। এখানে আপনাকে রেগুলার নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে হবে। 

উত্তর সঠিক হলেই আপনি ইনকাম করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনার সাধারণ জ্ঞানের নলেজ থাকতে হবে। 

বিকাশ ও মোবাইল রিচার্জ এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, এছাড়াও ডলার পদ্ধতিতে পেমেন্ট নেওয়ার সুবিধা রয়েছে। আর এখানে আপনি নিজের মোবাইল নাম্বার দিয়ে এখানে একাউন্ট লগইন করে ফ্রিতে কুইজ খেলতে পারবেন।  

তবে যাদের রবি ও এয়ারটেল সিম রয়েছে, তারা এই প্লাটফর্মে ফ্রিতেই কুইজ খেলে আয় করতে পারবেন। 

৩. উইন কুইজ (Win Quiz)

এই অ্যাপে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে (যেমন: ইতিহাস, বিজ্ঞান, খেলাধুলা) কুইজ খেলতে পারেন। পয়েন্ট অর্জন করে সেটি টাকায় রূপান্তর করা যায়।

যাদের যে বিষয়ে বেশি জ্ঞান রয়েছে, তারা সেই বিষয়টির ক্যাটাগরি সিলেক্ট করে কুইজ খেলুন। এতে করে আপনি প্রতিটি কুইজের সঠিক উত্তর দিতে পারবেন। 

অপরপক্ষে সঠিক উত্তর দেয়ার মাধ্যমে বেশি পরিমাণে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। বেশি পয়েন্ট হলেই ইনকাম বেশি হয়। আর সর্বপ্রথম দুই ডলার করতে পারলে বিকাশের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারবেন। 

৪. Swagbucks

Swagbucks একটি আন্তর্জাতিক রিওয়ার্ড প্ল্যাটফর্ম। এখানে কুইজ খেলা ছাড়াও আরও অনেক কাজ করে আয় করা যায়। এই প্লাটফর্মে স্টুডেন্টরা পার্ট টাইম কাজ করে ইনকাম করে থাকেন। 

আর এটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম, যেখানে আপনি ১০০% পেমেন্ট রিসিভ করবেন। এখানে কুইজ খেলা ছাড়াও গেম খেলে , ভিডিও দেখে ও শপিং করে আয় করতে পারবেন। তাছাড়াও অ্যাপ টেস্টিং সুবিধা রয়েছে। অ্যাপ টেস্ট করে এক্সট্রা ইনকাম করা যায়। 

এখানে আয়ের উপায়
  • কুইজ খেলা
  • সার্ভে করা
  • ভিডিও দেখা
এই সাইটে পয়েন্ট জমা হলে গিফট কার্ড বা অন্যান্য পেমেন্ট নেওয়া যায়।

৫. কুইজ টু উইন (Quiz2Win)

এটি একটি আন্তর্জাতিক মানের অ্যাপ হলেও বাংলাদেশি ইউজারদের জন্য এখানে সহজ কিছু নিয়ম রয়েছে। সঠিক উত্তর দিয়ে লিডারবোর্ডে নাম তুলে আপনি জিতে নিতে পারেন নিশ্চিত পুরস্কার।

এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আর ফ্রিতে বিনামূল্যে কুইজ খেলা যাবে। মাঝে মাঝে তারা টুর্নামেন্টের আয়োজন করে, সে টুর্নামেন্ট থেকেও ভালো পরিমাণ ইনকাম সম্ভব। 

৬. নগদ কুইজ বা বিভিন্ন প্রমোশনাল কুইজ

বিভিন্ন সময় বিকাশ বা নগদ তাদের অ্যাপের ভেতরে কুইজ ক্যাম্পেইন চালু করে। নির্দিষ্ট সময়ে দ্রুত প্রশ্নের উত্তর দিয়ে বড় অংকের টাকা ক্যাশব্যাক বা বোনাস পাওয়া যায়। 

এই কুইজে শুধুমাত্র ক্যাম্পেইন চলাকালীন সময়ে অংশগ্রহণ করতে পারবেন। বিশেষ করে ঈদের সময়ে তারা এ ধরনের কুইজ ক্যাম্পেইন চালু করে থাকে। 

সেই সময় আপনি কুইজ প্রশ্নের উত্তর দিয়ে লাখ লাখ টাকা থেকে শুরু করে জমি পর্যন্ত জিতে নিতে পারেন। 

৭. Quizgiri

Quizgiri বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি লাইভ কুইজ প্ল্যাটফর্ম। এখানে মূলত ব্যবহারকারীরা তাদের সাধারণ জ্ঞান ব্যবহার করে বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন এবং সঠিক উত্তর দিয়ে ক্যাশ রিওয়ার্ড জেতার সুযোগ থাকে। 

যারা ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম করে বিকাশ পেমেন্ট পেতে চান, তাদের জন্য এই অ্যাপটি খুবই উপযোগী। কারণ এখানে কুইজের উত্তর দিয়েই পয়েন্ট সংগ্রহের মাধ্যমে ইনকাম করা যায়। 

এই প্ল্যাটফর্মে লাইভ কুইজ, টুর্নামেন্ট, চ্যালেঞ্জ এবং রেফার প্রোগ্রামের মাধ্যমে আয়ের সুযোগ রয়েছে। বিকাশের পাশাপাশি নগদের মাধ্যমেও এখান থেকে টাকা উত্তোলন করা যায়।

অ্যাপটি গুগল প্লে স্টোরে আছে এবং ইতিমধ্যে এটি ১ লাখেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।

Quizgiri থেকে ইনকাম শুরু করতে হলে প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে হবে এবং এরপর একটি অ্যাকাউন্ট তৈরি করুন। 

অ্যাকাউন্ট তৈরি করার পর ব্যবহারকারীরা লাইভ কুইজ, ক্যাটাগরি ভিত্তিক কুইজ, ডেইলি চ্যালেঞ্জ এবং ১ বনাম ১ (Battle) মোডে অংশগ্রহণ করতে পারবেন। 

লাইভ কুইজ সাধারণত নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়, যেখানে সঠিক উত্তর দিয়ে ক্যাশ প্রাইজ জিতে নিতে পারেন। 

এছাড়া ইতিহাস, বিজ্ঞান, খেলাধুলা বা বিসিএস প্রস্তুতির মতো বিভিন্ন বিষয়ভিত্তিক কুইজ খেলেও পয়েন্ট এবং টাকা জমা করা যায়। প্রতিদিন নির্দিষ্ট কিছু টাস্ক বা কুইজ সম্পন্ন করলে অতিরিক্ত আয় করার সুযোগও থাকে। 

পাশাপাশি ১ বনাম ১ ব্যাটল খেলেও অন্য ব্যবহারকারীর সাথে প্রতিযোগিতা করে ইনকাম করা যায়। এই অ্যাপের মাধ্যমে মূলত কুইজ খেলা এবং বিজ্ঞাপন দেখার মাধ্যমে আয় করা সম্ভব।

যদি আপনার একাউন্টে কমপক্ষে ১০০ টাকা জমা হয়, তখন Wallet অপশন থেকে খুব সহজেই বিকাশ বা নগদের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। 

নিয়মিত কুইজে অংশগ্রহণ করলে এই অ্যাপের মাধ্যমে দৈনিক প্রায় ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব । 

এছাড়া অ্যাপটিতে রেফার করে আয় করার সুবিধা, লাইভ কুইজ ও ডেইলি চ্যালেঞ্জের সুযোগ এবং লাইফলাইন ব্যবহার করার মতো বিভিন্ন আকর্ষণীয় ফিচারও রয়েছে।

৮. QuizBD - Play Quiz & Win prize

QuizBD - Play Quiz & Win Prize একটি জনপ্রিয় শিক্ষামূলক এবং বিনোদনমূলক কুইজ অ্যাপ। এখানে সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ব্যবহারকারীরা পুরস্কার বা টাকা জেতার সুযোগ পেয়ে থাকেন। 

বিকাশের পাশাপাশি নগদের মাধ্যমেও এই অ্যাপ থেকে সহজেই পেমেন্ট নেওয়ার সুবিধা রয়েছে। QuizBD অ্যাপের মাধ্যমে ক্যাটাগরি ভিত্তিক কুইজ, ডেইলি কুইজ চ্যালেঞ্জ, লাইভ টুর্নামেন্ট এবং ব্যাটেল মোডে অংশগ্রহণ করে ইনকাম করতে পারবেন।

এই অ্যাপটিতে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, খেলাধুলা এবং সাধারণ জ্ঞানের মতো অনেকগুলো আলাদা ক্যাটাগরির কুইজ রয়েছে। 

ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী যেকোনো একটি ক্যাটাগরি নির্বাচন করে কুইজ খেলতে পারেন এবং সঠিক উত্তর দিয়ে পয়েন্ট জমাতে পারেন। 

পরবর্তীতে সেই পয়েন্টগুলো টাকায় রূপান্তর করা যায়। বিশেষ করে লাইভ কুইজে অংশগ্রহণ করলে বড় অংকের পুরস্কার জেতার সুযোগ থাকে। 

এছাড়া ব্যাটেল মোডে ১ বনাম ১ প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হলে অতিরিক্ত বোনাস পয়েন্ট পাওয়া যায়। 

নিয়মিত কুইজ খেললে এই অ্যাপটির মাধ্যমে প্রতিদিন প্রায় ৩০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব ।

QuizBD থেকে ইনকাম শুরু করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর নিজের জিমেইল ব্যবহার করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।

অ্যাকাউন্ট তৈরি করার পরে অ্যাপের বিভিন্ন খেলার মোড যেমন ডেইলি কুইজ, টুর্নামেন্ট বা মেগা টুর্নামেন্টে অংশগ্রহণ করে পয়েন্ট সংগ্রহ করা যায়। 

 যখন নির্দিষ্ট পরিমাণ টাকা জমা হবে, তখন খুব সহজেই বিকাশ বা নগদের মাধ্যমে সেই টাকা উইথড্র করা যাবে।

৯. Brain Battle

Brain Battle মূলত একটি গেম-ভিত্তিক লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে কুইজ এবং বিভিন্ন ধরনের ছোট ছোট গেম খেলে আয় করার সুযোগ রয়েছে।

এটি বেশ জনপ্রিয় একটি অ্যাপ এবং গুগল প্লে স্টোরে ইতিমধ্যে ১ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। 

যারা অনলাইনে ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম করতে চান, তাদের জন্য এটি একটি সেরা অ্যাপ। 

এখানে কুইজ খেলা, ম্যাথ গেম সমাধান করা, টিকিট সংগ্রহ করা, লাকি ড্র-এ অংশ নেওয়া এবং রেফার প্রোগ্রামের মাধ্যমে আয় করার সুযোগ রয়েছে। 

নিয়মিত ব্যবহার করলে এই অ্যাপের মাধ্যমে দৈনিক প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব।

তবে এই অ্যাপটিতে সরাসরি বিকাশে পেমেন্ট পাওয়া যায় না। প্রথমে এখানে অর্জিত অর্থ PayPal অ্যাকাউন্টে নিতে হয়। 

এরপর সেই ডলার বিভিন্ন ডলার এক্সচেঞ্জ সার্ভিস বা গ্রুপের মাধ্যমে বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ে রূপান্তর করে নেওয়া যায়।

Brain Battle থেকে ইনকাম শুরু করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর জিমেইল বা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 

অ্যাকাউন্ট খোলার পর ব্যবহারকারীরা শুরুতেই কিছু ফ্রি টিকিট বোনাস পেয়ে থাকেন। এরপর অ্যাপের বিভিন্ন পাজল, মেমোরি গেম এবং ছোট ছোট গণিতের সমস্যা সমাধান করে টিকিট সংগ্রহ করা যায়। এছাড়া ভিডিও বিজ্ঞাপন দেখেও অতিরিক্ত টিকিট পাওয়া সম্ভব। 

আর টিকিট ডলারে কনভার্ট করে নিতে পারবেন। যখন আপনার অ্যাকাউন্টে কমপক্ষে ১০ ডলার জমা হবে, তখন PayPal এর মাধ্যমে সেই অর্থ উইথড্র করা যায়।

এই অ্যাপটির আরও কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে, যেমন রেফার করে অতিরিক্ত টাকা ইনকাম করার সুযোগ, প্রতিদিন লগইন করলে সাইন ইন বোনাস পাওয়ার সুবিধা। 

এসব সুবিধার কারণে অনেক ব্যবহারকারী এই অ্যাপটি ব্যবহার করে কুইজ ও গেম খেলার মাধ্যমে অতিরিক্ত আয় করার চেষ্টা করে থাকেন।

কুইজ খেলে বেশি টাকা আয় করার টিপস

আপনি যদি কুইজ থেকে বেশি আয় করতে চান তাহলে কিছু বিষয় মেনে চলা উচিত।
  • প্রতিদিন নিয়মিত কুইজ খেলুন
  • সাধারণ জ্ঞান বাড়ান
  • বিভিন্ন কুইজ অ্যাপ ব্যবহার করুন
  • নতুন বোনাস অফার ব্যবহার করুন
এই টিপসগুলো অনুসরণ করলে আয়ের সম্ভাবনা বাড়বে।

শেষ কথা

ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট সম্পর্কে অনেক কিছু জানিয়েছি। আপনার হাতে অবসর সময় থাকলে মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন সাইট ও অ্যাপস ব্যবহার করে ফ্রি কুইজ খেলতে পারেন। এটা করে সামান্য টাকা ইনকাম করা সম্ভব। সর্বশেষে বলবো মোবাইল রিচার্জ সহ অনলাইনে কিছু আর্নিং করতে চাইলে এই ধরনের অ্যাপ গুলোতে কাজ করে ইনকাম করতে পারেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মানি আইটি প্রো নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url