পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান নিয়ম ২০২৬


আপনি কি পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন। তাহলে সঠিক জায়গায় এসেছেন। কেননা আমরা এই পোস্টে আপনাদের জন্য পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান
পোস্টসুচিপত্রঃআপনি যদি পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

ভূমিকা

আপনি যদি পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করে থাকেন তাহলে সেটি কোন পর্যায়ে রয়েছে সেটি জানতেই পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করতে হয়। অর্থাৎ আপনার আবেদনটি কর্মকর্তার কাছে পৌঁছালো কিনা তা জানতেই এই অনুসন্ধান করতে হয়। 

তাছাড়াও আপনার আবেদন বাতিল বা গ্রহণ হলো কিনা তা জানতেও পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করতে হয়। 

এছাড়া অন্য নতুন মিটার নেওয়ার জন্য আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হয়েছে কিনা তা জানতেও অনুসন্ধান করতে হয়। এজন্য আপনারা অনেকেই গুগলে সার্চ করে থাকেন পল্লী বিদ্যুৎ মিটার আবেদনে অনুসন্ধান করার নিয়ম লিখে। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আজকের পোস্টটিতে এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করার নিয়ম

আপনারা অনেকেই আমাদের কাছে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করার নিয়ম সম্পর্কে জানতে চেয়েছেন। এখন আমার এর নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন আর কথা না বাড়িয়ে এবার জেনে নেওয়া যাক।
  • আপনাকে সর্বপ্রথম www.rebpbs.com ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • এরপর আপনার সামনে একটি আবেদন অনুসন্ধান ফরম আসবে।
  • তারপর আপনাকে আবেদনের পিন নাম্বার ও আবেদন আইডি নাম্বার লিখে ফর্মটি সাবমিট দিতে হবে।
  • এখানে মূলত আবেদন আইডি বলতে ট্রাকিং নাম্বার বলা হচ্ছে যা আমরা ছবিতে দেখাবো।
  • সাবমিট বাটনে ক্লিক করার পর কিছুক্ষন লোড হওয়ার পর আপনার আবেদন সম্পর্কিত সকল তথ্য দেখাবে।
এই তথ্য দেখার মাধ্যমেই আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার অনলাইনে আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা। তাছাড়াও আপনার মিটার কবে আসবে ইত্যাদি সকল ডিটেলস এখানে জানতে পারবেন। 

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম

আপনারা কি জানেন পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম। অর্থাৎ আপনি কিভাবে নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করবেন তার নিয়ম। এ সম্পর্কে আমরা এই অংশে বিস্তারিত আলোচনা করব। পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার জন্য আপনাকে প্রথমেই আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার ভোটার আইডি কার্ডের অর্থাৎ পরিচয় পত্রের ছবি তুলে নিবেন এবং সেটি কম্পিউটারে নিয়ে নিবেন। 
এবং আরো বিভিন্ন ধরনের কাগজপত্র যেগুলো একসাথে গুছিয়ে ছবি তুলে নেবেন। সকল কিছু নেওয়া হয়ে গেলে আপনি এবার www.rebpbs.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

তাই আপনাকে উক্ত ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। আপনার কম্পিউটার বা মোবাইলে যে কোন ব্রাউজারে ওয়েবসাইট লিখে সার্চ দিন এবং ওয়েবসাইটে প্রবেশ করুন। 

এরপর আপনি সেখানে পল্লী বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন করার জন্য একটি ফর্ম পেয়ে যাবেন। সেই ফর্মে আপনাকে সকল ধরনের প্রয়োজনীয় তথ্যগুলো জমা দিতে হবে। 

তারপর আপনার ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ছবিসহ সকল কিছু জমা দিতে হবে। তার আগে আপনাদের অবশ্য জানতে হবে এই ছবিগুলো সাইজ কত হবে। নিম্নে ছবিগুলোর সাইজ দেওয়া হলো।
  • আপনাকে অবশ্যই সদ্য তোলা একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। তার সাইজ হবে ৩০০*৩০০ পিক্সেল এবং মিনিমাম ছবির সাইজ হবে ৫০ KB মধ্যে আর সর্বোচ্চ ছবির সাইজ ১৫০ KB এর মধ্যে হতে হবে।
  • এখন আপনার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের স্ক্যান করা ছবি লাগবে আর সেটি হতে হবে অবশ্যই রঙিন। ভোটার আইডি কার্ডের ছবির সাইজ হবে (৬০০*৪৭৫) পিক্সেল ও ছবির ম্যাক্সিমাম সাইজ ৩০০ KB এর মধ্যে রাখতে হবে। 
চলুন এবার সকল কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক যে আপনি কিভাবে অনলাইনে মিটারের জন্য আবেদন করবেন।

ধাপ-০১

সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে অথবা কম্পিউটারে যেকোনো একটিতে ক্রোম ব্রাউজার অথবা যে কোন ব্রাউজারে www.rebpbs.com লিখে সার্চ করে আবেদন করার ওয়েবসাইটে প্রবেশ করবেন। এরপর উপরে আবেদন নামে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনার সামনে নিম্নের উল্লেখিত ছবির মত আবেদন ফরম আসবে।
উপরে ছবিতে দেওয়া লাল রংয়ের স্টার চিহ্ন গুলো অবশ্যই পূরণ করতে হবে। 
এভাবে উপরের দেওয়া সকল তথ্যগুলো পূরণ করা হয়ে গেলে এবং ডকুমেন্টসগুলো ও ছবিগুলো আপলোড করা হয়ে গেলে ফর্মের নিচের দিকে চলে আসবেন,

 এখানে দেখছেন একটি বক্সে হিউম্যান ভেরিফিকেশন করার জন্য একটি কোড রয়েছে কোডটি উক্ত ছবিতে মার্ক করা জায়গা টিতে লিখবেন। এরপর আপনি সংরক্ষণ করুন বাটনে ক্লিক করবেন। তাহলে হয়ে গেল আপনার আবেদন করা। 

এরপর আপনার আবেদন করা হয়ে গেলে আবেদনটি সংরক্ষণ করা হলে তখন আপনি একটি ট্রাকিং নাম্বার ও পিন কোড পাবেন যেটি আপনার জন্য পরবর্তীতে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করার জন্য লাগবে। তাই কোড গুলো যত্ন সহকারে কোথাও লিখে রাখবেন।

 সংরক্ষণ করা হয়ে গেলে আপনাকে একটি পিডিএফ দিবে পিডিএফ টি আপনি ফটোকপি করে রাখতে পারেন। 

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান 

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করার জন্য প্রথমেই তাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তাদের ওয়েবসাইটটি হলো rebpbs। 

যেকোনো ব্রাউজার থেকে উক্ত ওয়েবসাইটটিতে ভিজিট করুন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর একটি শিল্প সংযোগের আবেদন নামে সেকশন পাবেন সেখানে ক্লিক করুন। তারপর সেখান থেকে আবেদনের সর্বশেষ অবস্থা জানুন এমন লেখা একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন। যা আমরা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি।
উক্ত অপশনটিতে ক্লিক করার পর আবেদন অনুবন্ধন করার বক্স চলে আসবে যেখানে আপনার আবেদন করার ট্র্যাকিং আইডি ও পিন কোড নম্বর দিয়ে সাবমিট করতে হবে। তারপর আপনার সামনে সকল ধরনের তথ্য show করবে। 

যেখানে আপনি আবেদন সম্পর্কিত সকল কিছু তথ্য জানতে পারবেন এবং আপনার আবেদনটি এখন কি অবস্থায় আছে সেটিও দেখতে পারবেন। আপনারা আবেদনটি গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটিও দেখা যাবে। আর যদি কোন তথ্য যেন পান তাহলে বুঝবেন আপনার আইডি নাম্বার দেওয়া ভুল হয়েছে। সঠিক আইডি নাম্বার দিয়ে লগইন করুন।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফরম শর্ত

মিটার আবেদন অনুসন্ধান করার আগে আপনাকে অবশ্যই পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফরম পূরণ করতে হবে। আর সেই সম্পর্কে আমরা এই অংশে বিস্তারিত আলোচনা করব। আর এটি করার জন্য আপনাকে সঠিকভাবে ফরম পূরণ করতে হবে। চলুন কথা না বাড়িয়ে এবার জেনে নেওয়া যাক।
  • নতুন মিটার নেওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্র (NID) অথবা গ্রহণযোগ্য কোনো পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।
  • যে স্থানে বিদ্যুৎ সংযোগ নেওয়া হবে সেই জায়গার জমির দলিল, খতিয়ান, ভাড়ার চুক্তিপত্র অথবা হোল্ডিং ট্যাক্স রশিদ জমা দিতে হতে পারে। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে আবেদনকারী সেই স্থানে বৈধভাবে বসবাস করছেন।
  • পল্লী বিদ্যুৎ অফিস থেকে সংগ্রহ করা আবেদন ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে।
  • নতুন বিদ্যুৎ মিটার নেওয়ার জন্য সরকার নির্ধারিত একটি সংযোগ ফি ও নিরাপত্তা জামানত জমা দিতে হয়। এই টাকা সাধারণত অফিস বা নির্ধারিত ব্যাংকের মাধ্যমে জমা দিতে হয়।
  • মিটার বসানোর আগে ঘরের ভেতরের ওয়্যারিং কাজ অবশ্যই একজন লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান দ্বারা সম্পন্ন করতে হবে। অনেক ক্ষেত্রে ওয়্যারিং সার্টিফিকেট জমা দিতে হয়।
  • বিদ্যুৎ সংযোগ পাওয়ার পরে ব্যবহারকারীকে বিদ্যুৎ ব্যবহারের সব নিরাপত্তা বিধি এবং নিয়ম-কানুন মেনে চলতে হবে। অবৈধ সংযোগ বা মিটার টেম্পারিং করলে সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে।
  • আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট অফিস থেকে একজন কর্মকর্তা এসে লোকেশন ও ওয়্যারিং পরীক্ষা করতে পারেন। সব কিছু ঠিক থাকলে এরপর মিটার সংযোগ দেওয়া হয়।
তাহলে আশা করছি বুঝতে পেরেছেন আবেদন করতে হলে কি কি প্রয়োজন হয়। এই বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করার আগে আপনি যদি আবেদন করতে চান তাহলে উক্ত দেওয়া নিয়ম গুলো মাথায় রেখে আবেদন করবেন।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত

আপনার অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফ্রি কত। তবে বলতে গেলে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার পর একটি নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হয়। 

চলুন আমরা সেটি জেনে নেই। পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফ্রি ১১৫ টাকা মাত্র। অর্থাৎ আপনাকে আবেদন করা শেষে রকেটের মাধ্যমে ১১৫ টাকা ফ্রি জমা দিতে হবে। এটি আপনি মোবাইল ব্যাংকিং রকেট এপস এর মাধ্যমে দিতে পারবেন।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন এসএমএস অনুসন্ধান

আপনি যদি এসএমএস এর মাধ্যমে পল্লী বিদ্যুতের মিটার আবেদন সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এসএমএস অনুসন্ধান করতে হবে যা আমরা এই অংশটিতে গুরুত্ব সহকারে আলোচনা করব। যাতে আপনি এসএমএস এর মাধ্যমে অনুসন্ধান করতে পারবেন। আপনাকে প্রথম www.rebpbs.com ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে।

এরপর শিল্প সংযোগের আবেদন অপশনটিতে ক্লিক করবেন । এবার চিত্রের ন্যায় একটি ছবি দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে অফিস কর্তৃক সকল এসএমএস দেখুন এই অপশনটিতে ক্লিক করবেন। যা আমি ছবিতে লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি।
এরপর উক্ত জায়গা ক্লিক করলে আপনি আরেকটি from দেখতে পারবেন যেখানে আপনার আবেদন করার পর যে ট্রাকিং নাম্বার ও পিন কোড পেয়েছেন সেটি দিয়ে লগইন করে সাবমিট দিতে হবে। নিম্নে ছবি দেওয়া হল।
উপরে ছবি দেখে আপনার হয়তো বুঝে গেছেন কিভাবে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন এসএমএসের মাধ্যমে অনুসন্ধান করবেন অর্থাৎ আপনি আপনার আবেদনের ডিটেলস মেসেজের মাধ্যমে দেখতে পারবেন।

শেষ কথা 

আশা করছি প্রিয় পাঠক তখনই আপনারা পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করার নিয়ম গুলো বিস্তারিত জেনে গেছেন। 

তাই আপনারা যদি পল্লী বিদ্যুতের মিটারের জন্য আবেদন করে থাকেন উক্ত মাধ্যম গুলোর মাধ্যমে আবেদনের ডিটেলস বা তথ্য দেখতে পারবেন। 

এছাড়াও নতুন মিটার সংযোগ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন যা আমরা পোস্টে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি পোস্টটি ভাল লেগেছে। এ ধরনের তথ্য পেতে আমাদের ওয়।।সাইটে নিয়মিত ভিজিট করতে পারেন।

পূর্ববর্তী পোস্ট
🟢 কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url